bappa.org
Maharashtra Ganeshotsav Archive
2026-00133
করুনাময় শ্রী গনেশ।

মুম্বাই গণেশ পুজা দেখতে যাবে , অনেকদিন ধরে ভাবছিল। শ্যাম অনেক চেষ্টা করেও পয়সা জোগাড় করতে পারছিলো না, তাই সে ঠিক করে গণপতির নাম নিয়ে ভরসা করে মুম্বাইগামী ট্রেনে উঠবে। যা হবে প্রভুই দেখবেন। বুধবার সে ট্রেনে উঠে পরে, ট্রেনে এক ইঞ্চি বসবার জায়গাও নেই। তবু সে মনের জোরে যাত্রা শুরু করে। প্রায়ো ২-৩ ঘন্টা পরে এক সুপুরুষ তাকে দেখে এগিয়ে আসে। তখন সে গণেশর নাম - জপ করছিলো। ঐ ব্যক্তিটি তার সঙ্গে কথা বলতে শুরু করেন। নিজের জায়গায় এডজাস্ট করে বসান। আর বলেন আপনি রাত টুকু আমার জায়গায় একটু বিশ্রাম করুন, কারণ পথ 3 দিনের। এই বলে ব্যক্তিটি আড়ালে চলেগেলেন। শ্যামের ক্ষনিকের মধ্যেই ঘুম পেলো। সে গভীর ঘুমে আছন্ন হলো। একটু পরেই চার - পাশ থেকে যাত্রীরা নামতে শুরু করেছেন। বগী টি খালি হতে শুরু করলো। শ্যাম ভাবলো হয় ত ট্রেন ইঞ্জিন খারাপ হয়েছে। তাই সেও - নামতে শুরু করলো। স্টেশন নেমেই সে চকিত হয়ে পরলো, আর দেখলো আরে এত মুম্বাই সেন্ট্রাল, তার চোখ দিয়ে জল বেরোতে শুরু হলো, সে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে মাথা ঠেকাতে লাগলো, আর বির বির করে বলতে লাগলো প্রভু তুমি আমাকে 3 দিনের মধ্যে ক্ষনিকের মধ্যেই পৌঁছে দিলে, তুমি চাইলে কিনা পারো। সে আরও জোরে জোরে কাঁদতে লাগলো। একটু পরেই এক ডেলিভারি ম্যান তাকে একটা প্যাকেট তুলে দেয়,সে খুলে দেখে গরম গরম পাউ - ভাজি আর মোদক। সে এটা পেয়ে তৃপ্ত হয়। আর চারপাশের মানুষ তার এই বাস্তব কাহিনী শুনে বিস্মিত হন, আর গণেশের ভক্ত শ্যামকে মুম্বাই এর সমস্ত গনেশ ঠাকুরের পুজা - পেন্ডেল দেখবার সুব্যবস্থা করেন। শ্যাম আর ঘরে ফিরলো না, সিদ্ধি -দাতা গণেশ প্রভুর হয়ে মুম্বাই নিবাসী হয়ে থাকলো। জয় জয় গনেশ।
- Kind
- Story
- Place
- মুম্বাই
- Art
- Staging Plays and Tales (Nāṭikākhyāyikā-darśana) · Kala 9
- Contributed by
- Recorded, name withheld by the contributor
- Submitted
- 15 September 2026
- Accepted
- 15 September 2026
Evidence
This entry is record #139 in a hash chain of 2,051. Each record commits to the one before it, so a change to any earlier record breaks every hash after it.
Record hashadcab95b29dab2406909e0a47bf9d5cab0cfd5aa2c94583b92e428308f0dd032
Chain head5d4bccfe2524bc72c35fa2940e30eb3a6c2d65e9d5f493f1cad3dc0e6b3c3c1e
The chain verifies end to end as of this page load.


